1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ বিক্রয়ের সময় গ্রেফতার করে ১  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ বিক্রয়ের সময় গ্রেফতার করে ১ 

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি :বরিশালের উজিরপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ বিক্রয়ের সময় একজন মৎস্য ব্যবসায়ী গ্রেফতার । ১৩ অক্টোবর রবিবার দুপুর ১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে শিকারপুর বাজারে অভিযান চালিয়ে ইলিশ বিক্রয়ের সময় বাবুগঞ্জ থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের মোঃ আলাউদ্দিন বেপারীর ছেলে, মৎস্য ব্যবসায়ী মোঃ মানিক (৪০) কে ১৫ কেজি জাটকা ইলিশ সহ গ্রেপ্তার করে। যার বাজার মুল্য আনুমানিক ৭ হাজার ৫ শত টাকা। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফ, মৎস্য অফিসের মাঠ সহায়ক শফিকুল ইসলাম, ডাটাবেইজ গননাকারী মোঃ নাজমুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাখাওয়াত হোসেন মা ইলিশ সংরক্ষণ আইন ২০২৪ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং জব্দকৃত মাছ শিকারপুর নেছারিয়া নুরানী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিমদের মাঝে বিতরন করেন। মা ইলিশ সংরক্ষণ অভিযান আরও কঠোরভাবে পরিচালনার জন্য নির্দেশনা প্রধান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ