1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাতলায় মাছের ঘেরে রাস্তা,যান চলাচল ব্যহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাতলায় মাছের ঘেরে রাস্তা,যান চলাচল ব্যহত

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে অবৈধভাবে মাছের ঘের করায় ভাঙনের কবলে সরকারি রাস্তা। যান চলাচল ব্যহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে এলাকাবাসী । এযেন দেখার কেউ নেই। তাহলে কি মৎস্য ব্যবসায়ীদের কারনে ভবিষ্যতে সম্পূর্ণ রাস্তা ধষে পরবে প্রশ্ন জনমনে? সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উজিরপুর টু সাতলা সড়ক একমাত্র চলাচলের সরকারি রাস্তার দুপাশে অসাধু মৎস্য ব্যবসায়ী ফুয়াত মিয়া ও মনির হোসেন মিয়া অবৈধভাবে ক্ষমতার দাপটে কয়েক একর জমি দখল করে নিজের আখের গোছানোর জন্য কোন প্রটেক্টর ছাড়াই মাছের ঘের করে। এ কারনে দিন দিন রাস্তা ধষে যান্ত্রিক যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষুব্ধ সাতলা ইউনিয়নের সাধারণ মানুষ। এ ব্যপারে একাধিক নারী-পুরুষ অভিযোগ করে বলে তাদের অনেকের জমি জোরপূর্বক দখল করে অন্যায় ভাবে মাছের ঘের করে তারা নিজেরা লাভবান হচ্ছেন আর আমাদের চলাচলের সরকারি রাস্তা শেষ করে ফেলছেন। আমরা তাদের বিচার চাই। অভিযুক্ত ফুয়াত হোসেন মিয়া ও মনির হোসেন মিয়া জানান, আমরা দীর্ঘদিন ধরে ঘেরে মাছ চাষ করে জীবীকা নির্বাহ করছি। রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে। কিছু দিনের মধ্যেই ভেঙে যাওয়া

রাস্তার পাশে বালু ভরাট করে দেয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান,বিষয়টি জানা নেই, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান, বিষয়টি জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্তদের নোটিশ প্রদান করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অচিরেই অবৈধ মৎস্য ব্যবসায়ীদের আইনের আওতায় আনাসহ অবৈধ মাছের ব্যবসা বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ