
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদ বরিশালের উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারী কর্মকর্তাগন কর্মবিরতি পালন করেন। ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয়ক সুমা আক্তারের নেতৃত্বে ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হয়। এ কর্মবিরতিতে সকল নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। নিয়োগবিধি ২০১৬ মোতাবেক সিনিয়র স্টাফ নার্সগণন উচ্চতর ডিগ্রি অর্জনের পর ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। অনেক সিনিয়র স্টাফ নার্স দেশ ও বিদেশ থেকে নার্সিং এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও পদ শুন্য থাকা সত্তেও পদোন্নতি না দিয়ে ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত নিজ বেতনে পদায়ন করেন এবং চাকুরী হতে অবসরের সময় সিনিয়র স্টাফ নার্স পদ থেকে অবসর নিতে হয়। নার্সিং বিভাগে একই পদে সিনিয়র ৯ম গ্রেড জুনিয়র ৮ম গ্রেড এবং সিনিয়রের মূল বেতন কম জুনিয়রে মূল বেতন বেশী হওয়ায় এই বৈষম্য নিরসনের জন্য আবেদন করার পরও কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। বর্তমান সরকার নার্সিং অধিদপ্তর হতে বদলীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পর কতিপয় সিনিয়র স্টাফ নার্স বদলীর অগ্রগতির বিষয়ে জানতে ৮ সেপ্টেম্বর তারিখে মহাপরিচালক,নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদ ব্যানারে বাংলাদেশের সকল নার্সগন রোগীদের সেবা অব্যাহত রেখে আন্দোলন করলেও এ পর্যন্ত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়নি। তাই আন্দোনকারী নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের নিয়োগবিধি ২০১৬ আলোকে উচ্চ শিক্ষিত ও যোগ্য নার্সদের পদায়ন ও নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের সকল পদে উচ্চ শিক্ষিত নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। বুধবারো কর্মবিরতি পালন করা হবে।