1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,আনসার ভিডিপি কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আব্দুর রশিদ, সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল হক আজহারী, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা কাওছার হোসাইন, কুড়ালিয়া পানবাড়ী দুর্গা মন্দিরের পুরোহিত জগধর বৈদ্য। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তযোদ্ধা আক্রাম হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ ১১৩ টি দুর্গা মন্দিরের সভাপতি ওসম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি, শারদীয় দুর্গা পুজা উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে লক্ষ রেখে পূজা উৎসব পালন করার লক্ষে বিভিন্ন দিকনির্দশনা মূলক আলোচনা করেন। এছাড়া কোন সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করে এবং আইন শৃংখলা রক্ষা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ প্রধান করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ