
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় আশা এনজিওর উদ্যোগে, উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের কারিগরী সহযোগিতায়, ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের হলরুমে আশার ৩০ জন সদস্যদের নিয়ে গবাদি পশু পালনের উপর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ গোলাম মওলা, আশার ঢাকা অফিসের এ্যাসিস্টেন্ট ডিরেক্টর ( লাইভ স্টক) মোঃ খোরশেদ আলম, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার, মোঃ হেজাজ হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিধান চন্দ্র সিকদার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মজিবুর রহমান। প্রশিক্ষণ অনুষ্ঠানে কিভাবে পশুকে পরিচর্যা করলন, কি ধরনের খাবার খাওয়ান, পশুর চিকিৎসা করা, ষত্ন নেয়াসহ বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ ও প্রশিক্ষণ দেয়াহয়।