1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের উত্তর বাজারে চৌদ্দজন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকের প্রত্যেকের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী নের্তৃবৃন্দরা।

উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, সাইফুল স্টোরের মালিক কয়সর হাওলাদার, সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম, হাওলাদার পোল্ট্রি হাউজের মালিক মিজান হাওলাদার, এইচআর পোল্ট্রি ফিডের রেজাউল করিম সোহাগ, হাজারী ভান্ডারের মালিক আবদুল্যাহ, শাহাবুদ্দিন স্টোরের মালিক শাহাবুদ্দিন ও বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক রফিক বিশ্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ