1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ইউএনও'র হস্তক্ষেপে রক্ষা পেল মাজার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেল মাজার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শাতলা ইউনিয়নে ইউএনও’র হস্তক্ষেপে মাজার ভাঙা বন্ধ করলো স্থানীয় মুসল্লীরা। সুত্রে জানা যায়,১৪ সেপ্টেম্বর শনিবার উপজেলার সাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অশ্লীলতা ও বিভিন্ন কূ-কর্মের অভিযোগ তুলে গদাই মাজারটি ভাঙার পরিকল্পনা করে কতিপয় স্থানীয়রা। এ ঘটনা এলাকায় চাউর হলে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহম্মেদ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। এরপর তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এবং সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর মেধা ও দুরদর্শিতায় উত্তেজিত জনতার পরিবেশ শান্ত হয়। এমনকি মাজার ভাঙা বন্ধ হয়ে যায়। এ ব্যপারে স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মাজার ভাঙা বন্ধ হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া মাজারটি ভাঙা বন্ধ করে স্থানীয় মুসল্লীরা। এমনকি মাজারটি অক্ষত রয়েছে। তবে অভিযোগকারীরা ৪৫৭ জনের সাক্ষরিত আবেদনপত্র জমা দেন এবং সে অনুযায়ী পবিত্রতা রক্ষায় মাজার পরিচালনাকারীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ