1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ফুল নেয়া নয় দেয়ার সংস্কৃতি চালু করলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ফুল নেয়া নয় দেয়ার সংস্কৃতি চালু করলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশালে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে বরিশাল জেলার সুধীজনদের মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সুধীজনদের ফুল দিয়ে বরণ করেন। জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ সর্বস্তরের সুধীজন। শুরুতে সুধীজনদের সাথে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন বিস্তারিত আলোচনা করেন। নবাগত জেলা প্রশাসক বরিশাল গত ১২ সেপ্টেম্বর বরিশাল জেলার দায়িত্ব গ্রহণ করেন। তিনি বরিশালে যোগদানের পর থেকে বরিশালের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধে তার নিজ দপ্তরে প্লাস্টিক বোতলের পরিবর্তে গ্লাস ব্যবহারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি সবাইকে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বস্তু ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে বরিশালে যোগদান করেছেন, তাই তিনি ফুল নেয়া নয়, দেয়ায় সংস্কৃতি চালু করেছেন। তাকে স্বাগত জানাতে আসা শুভাকাঙ্ক্ষীদের নিজেই ফুল দিয়ে বরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ