1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক গিয়াস বালীর জানাজা ও দাফন সম্পন্ন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক গিয়াস বালীর জানাজা ও দাফন সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, ,উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌর বিনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন বালীর জানাজার নামাজে জনতার ঢল ও দাফন সম্পন্ন হয়েছে । এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গণমানুষের জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু এবং কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় উজিরপুর বালি বাড়ি বায়তুন নূর জামে মসজিদের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু,কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি মোঃ আবুল হোসেন, সদস্য সচিব এ্যাডঃ আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা সদস্য আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, বাখেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন, ঢাকা মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাতাব উদ্দিন, উজিরপুর উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি ও অবসর প্রাপ্ত প্রভাষক সরদার ছিদ্দিকুর রহমান,উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হুমায়ুন খাঁন, যুগ্ম- আহবায়ক এস এম আলাউদ্দিন, সরোয়ার হোসেন মৃধা, মোঃ আসাদুজ্জামান বাদশা, মোঃ রফিকুজ্জামান লিটন, মোঃ শাহিন শিকদার। পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস বালী, গিয়াস উদ্দিন আকন, মো: রাজ্জাক সরদার বাবুল খলিফা, সোহেল হাওলাদার, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেজর এম জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির উজিরপুর শাখার আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ বাদল, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ এ্যাডঃ ফজলুল হক, পৌর যুব দলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির শরীফ, সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন হোসেন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি ফাইজুল হক রাঢ়ী, সাধারণ সম্পাদক মোঃ স্বপন মল্লিক, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বাবু,পৌর শ্রমিকদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম,পৌর বিএনপি নেতা আরিফ হান্নান আবু, মোঃ নয়ন হোসেন হাওলাদার, মোঃ সেলিম হালদার, মোঃ খোকন, মোঃ রাসেল হাওলাদার। এছাড়াও উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীগন। উল্লেখ্য ১৫ সেপ্টেম্বর বিকেলে উজিরপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন বালী(৫৫) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত মোঃ মুজাহার বালীর ছেলে ও বিএনপি নেতা মৃত মোঃ আব্দুল হক বালির ছোট ভাই। তিনি অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে ঢাকা পিজি হাসপাতাল ও ধানমন্ডি স্পেশালাইস্ট হাসপাতালে আই সি ইউ বিভাগে চিকিৎসাধীণ ছিলেন।এছাড়াও জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীগন। জানাজার নামাজ শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ