1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দীর্ঘ ৫ বছর পরে উজিরপুর ফিরছেন বিএনপি নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দীর্ঘ ৫ বছর পরে উজিরপুর ফিরছেন বিএনপি নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসন(উজিরপুর- বানারীপাড়া) নির্বাচনী এলাকা ও নিজ গ্রামে দীর্ঘ সাড়ে ৫ বছর পরে গমন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস শরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল বেলা ঢাকা থেকে বরিশালে সড়কপথে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ করবেন তিনি। উজিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাদের আস্থাভাজন ও প্রাণপ্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য ইতিমধ্যে ব্যপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়া উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গেট,ব্যানার,ফেস্টুন দিয়ে ঢেলে সাজিয়েছেন। এদিকে উজিরপুর- বানারীপাড়া উপজেলা বিএনপির আস্থাভাজন, জনদরদী প্রিয় নেতা নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নীজ নির্বাচনী এলাকায় আগমনের খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস দেখা গেছে। তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডে বামরাইল ইউনিয়ন বিএনপি, শোলক ইউনিয়ন ও জল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রানপ্রিয় নেতাকে ফুলের বাগানের ও অভিনন্দন জানাবেন। শিকারপুর ইউনিয়নের আটিপাড়া রাস্তার মাথায় বাসস্টান্ডে বড়াকোঠা ইউনিয়ন বিএনপি ও শিকারপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। উজিরপুর ইচলাদী বাস স্ট্যান্ডে উজিরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি,সাতলা ইউনিয়ন বিএনপি, হারতা ইউনিয়ন ও ওটরা ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। পরিশেষে নিজ এলাকা গুঠিয়া চাংগুরিয়া গ্রামে অবস্থান করবেন তিনি। বিএনপির কর্ণধার নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু তার অক্লান্ত পরিশ্রম আর মেধা দিয়ে দলের দূর্দিনে উজিরপুর-বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপিকে নিজস্ব অর্থায়নে এবং মেধা দিয়ে সুসংগঠিত করে রেখেছেন। তার অবদান আর দক্ষতায় নেতাকর্মীরা উজ্জীবিত। তার বিকল্প নেই। নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল এই বিএনপি নেতাকে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়ায়) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেধেছে বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ