1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌরসভায় বেহাল দশা রাস্তার সংস্কারের কাজ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌরসভায় বেহাল দশা রাস্তার সংস্কারের কাজ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর পৌরসভার রাস্তার বেহাল দশা,অবহেলিত রাস্তা সংস্কারের কাজ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ৩১ আগষ্ট শনিবার সকাল থেকে দিনভর উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের এমপি রোডের সংস্কার কাজ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। স্থানীয় সুত্রে জানা যায়, ওই রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন চলাফেরা করে। এমনকি একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পরিমাণ পানি জমে যায়। প্রায়ই পা পিছলে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা দূর্ঘটনার শিকার হয়। এ বিষয়ে স্থানীয়রা বারবার ওয়ার্ড কাউন্সিলরকে বলার পরেও এ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। তাই জনদূর্ভোগ ও বেহাল দশা অবস্থায় পরে থাকা এই রাস্তাটির সংস্কার কাজ পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল আামিন সরদারের নেতৃত্বে নিজস্ব অর্থায়নে জামায়াত ইসলামের স্বেচ্ছেসেবীরা রাস্তার সংস্কার কাজ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারী প্রফেসর মোঃ আফতাব উদ্দিন আহমদ, পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারী, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি মোঃ আবুল বাসার বাদল, ওলামা বিভাগের সেক্রটারী হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান, পৌর যুব বিভাগ সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম মিলন,১নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ মাহবুবুর রহমান,২নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এদিকে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ