1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবা-মা ও চরমোনাই পীরের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণায় এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবা-মা ও চরমোনাই পীরের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণায় এসএম জাকির

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৮ মে অনুষ্ঠিতব্য বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী তাঁর হাতে নির্বাচনের প্রতীক তুলে দেন। এরপর বিকেল ৪টা থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

এর আগে নগরীর মুসলিম গোরস্থানে চির নিদ্রায় শায়িত মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত করেন এসএম জাকির হোসেন। পরে চরমোনাই মাদ্রাসা চত্বরে চির নিদ্রায় শায়িত চরমোনাই’র মরহুম পীরের কবর জিয়ারত করেন তিনি।

এরপর চন্দ্রমোহন ইউনিয়ন থেকে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা শুরু করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। চন্দ্রমোহন ফাজিল মাদ্রাসা মাঠে সর্বস্তরের মানুষের আয়োজনে নির্বাচনী উঠোন বৈঠকে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। প্রচারণার প্রথম উঠোন বৈঠক জনসভায় পরিণত হয়। মোটরসাইকেল প্রতীকের সেøাগানে মুখোরিত হয় গোটা এলাকা।

এসময় এসএম জাকির হোসেন তার বক্তব্যে বলেন, ‘আমি সদর উপজেলার মানুষের জন্য প্রার্থী হয়েছি। আপনারা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি সকলকে সাথে নিয়ে সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ্।

চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হকের সভাপতিত্বে উঠোন বৈঠকে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, চন্দ্রমোহন ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

এসময় চন্দ্রমোহনসহ বরিশাল সদর উপজেলার উন্নয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে এসএম জাকির হোসেনকে নির্বাচিত করার আহ্বান জানান বক্তারা।

পরে চন্দ্রমোহন বাজার ও টুমচর বাজারে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

এছাড়া টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে একটি পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

অপরদিকে, রাতে সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের সাহেবের হাটে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ