1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কলেজ অ্যাভিনিউ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কলেজ অ্যাভিনিউ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: জেলা নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের প্রায় দুই মাস পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে নালিশি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তরুণীর মা বাদী হয়ে মামলাটি করেন।

বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন নালিশি অভিযোগ মামলা হিসেবে রুজু করেছেন। এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

নালিশি অভিযোগে চারজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- ওই তরুণীর প্রেমিক ও নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা জামাল সিকদারের ছেলে রিয়াজ সিকদার, বন্ধু একই এলাকার বাসিন্দা মানিক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার, নগরের সিঅ্যান্ডবি রোড তৈয়ব ম্যানসনের মো. আলালের ছেলে বাধন এবং সাগরদী হামিদ খান সড়কের শুক্কুর ভূঁইয়ার ছেলে সাকিব ভূঁইয়া।

এ মামলার বাদী কলি বেগম নগরের পলাশপুর এম হোসেন গলির বাসিন্দা। নালিশির বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এক সন্তানের জননী ইসরাত জাহান টুম্পা নগরে পলাশপুর এলাকার একটি সমিতির মাঠকর্মী হিসেবে চাকরি করতেন।

তার সঙ্গে রিয়াজ সিকদারের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রয়াজ বিয়ের প্রলোভন দেখিয়ে টুম্পা ও তার ৬ বছর বয়সী সন্তানকে নিয়ে নগরের কলেজ অ্যাভিনিউ এলাকার মাহামুদা নীড়ে বাসা নেন। সেখানে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতেন।

নালিশিতে আরও উল্লেখ করা হয়, টুম্পা বিয়ে জন্য রিয়াজকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। গত ১১ ফেব্রুয়ারি দুপুরে রিয়াজ সিকদার তার বন্ধু রিয়াজ হাওলাদার, বাধন ও সাকিবকে নিয়ে বাসায় আসেন। তখন টুম্পার ৬ বছর বয়সী ছেলে আলিফকে পাশের বাসায় রেখে আসা হয়। পরে রিয়াজসহ তার বন্ধুরা টুম্পাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ জন্য রাগে-দুঃখে টুম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ