1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সদর উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই : এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সদর উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই : এসএম জাকির

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: চেয়ারম্যান নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলায় শিল্প কারখানায় স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

শনিবার (২৩ শে মার্চ) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগ কালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস এম জাকির হোসেন এ সময় বলেন, জনপ্রতিনিধিদের সাথে যদি জনগণের দূরত্ব বেড়ে যায় তাহলে উন্নয়ন সম্ভব না। আমি আপনাদের কথা দিচ্ছি আমি সাধারণ মানুষের জনপ্রতিনিধি হবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাংমুক্ত আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়বো।

এসএম জাকির আরও বলেন, আমার কাছে কোন মানুষের ভেদাভেদ নাই, আমি সকলকে সাথে নিয়ে আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়তে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

দিনভর গনসংযোগ শেষে চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট বাজার সংলগ্ন দরবারী বার্ষিক ইফতার মাহফিলে যোগদান করে এসএম জাকির হোসেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-বার্তা প্রেরক
এসএম জাকির মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ