1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিআরইউ ও বিএমপি'র যৌথ আয়োজনে প্রদর্শনী হল মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিআরইউ ও বিএমপি’র যৌথ আয়োজনে প্রদর্শনী হল মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র

  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

 

স্টাফ রিপোর্টার॥ অগ্নিঝরা স্বাধীনতার মাস উপলেক্ষ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর যৌথ আয়োজন দ্বিতীয় বারের মত প্রদর্শনী করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ”। বরিশাল জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীতে নগরীর বিভিন্ন স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। আজ সোমবার (১৮মার্চ) বেলা ১১ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।

এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম।

প্রধান অতিথির বক্তেব্যে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ।তাই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে দেশ প্রেম সবসময় জাগ্রত থাকে। দেশের জন্য কাজ করতে করতে পারে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম.এ জি কবির ভুলু, কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি নজরুল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহন করা শিক্ষার্থীদের মাঝে মুহম্মদ জাফর ইকবালের লেখা “মুক্তিযুদ্ধের ইতিহাস” নামক বইটি বিতরন করা হয়। পরে উপস্থিত সবাই শিক্ষার্থীদের সাথে দেড় ঘন্টাব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ” উপভোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ