1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জনতার কাতারে সামিল হয়ে সদর উপজেলার উন্নয়ন করতে চাই : এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগ: ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জনতার কাতারে সামিল হয়ে সদর উপজেলার উন্নয়ন করতে চাই : এসএম জাকির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: দড়জায় কড়া নারছে উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার, বেলতলা বাজার এবং বিশ্বাসের হাট বাজারে গণসংযোগ করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন।

এ সময় জনগণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে বরিশাল সদর আসনের সাংসদ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে নিয়ে সদর উপজেলার এবং মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। সদর উপজেলার পূর্বাঞ্চলে ভালো কোন চিকিৎসা সেবা না থাকার কারণে চিকিৎসা সেবা পেতে জনগণের ভোগান্তি হয়। এ কথা চিন্তা করে আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কে বিষয়টি অবগত করেছি এবং ভালো একটি চিকিৎসা সেবা কেন্দ্র করার জন্য কথা বলেছি।

এসএম জাকির হোসেন আরো বলেন, জনগণের কাতারে সামিল হয়ে জনগণের জনগণের উন্নয়নে কাজ করে যাবো। স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়তে যা যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।

এসময় শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য মো: জুয়েল, আব্দুস সালাম, শাকিল রাঢ়ি, পান্নু চৌকিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ