1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাস্তা নির্মাণে বাঁধা,আহত বৃদ্ধ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাস্তা নির্মাণে বাঁধা,আহত বৃদ্ধ

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে

এমদাদুল কাশেম সেন্টু: উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলায় গ্রামে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলাচলের রাস্তা নির্মাণে বাধার সৃষ্টি করছে অসাধু চক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় ১৯ ফেব্রুয়ারি সকালে পশ্চিম সাতলা গ্রামের রুবেল বালী, ইদ্রিস বালী, হালিম বালী, এছাহাক বালী,বেল্লাল বালী,সাইদুল বালী গংরা তাদের পৈত্রিক শত বছরের ভোগদখলীয় জমিতে নিজস্ব অর্থায়নে মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা কার্যক্রম শুরু করে। এতে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ওই এলাকার মশিউর রহমান হাওলাদার, মোঃ করম আলী হাওলাদার খলিল হাওলাদার, জুয়েল হাওলাদার, কলম হাওলাদারসহ একদল বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে মোহড়া দেয় এবং তাদের ফায়েদা হাসিল করার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ব্যপারে ভুক্তভোগী রুবেল বালী ও ইদ্রিস বালী গংরা জানান আমাদের জমিতে আমরা রাস্তা নির্মাণ করছি। তা পন্ড করে আমাদের জমি দখলের মিশনে নেমেছে কতিপয় প্রভাবশালী ভূমিদস্যুরা। তারা আরো অভিযোগ করে বলেন, ২০ ফেব্রুয়ারি সকালে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং রাস্তা নির্মাণের কাজ বন্ধ না করলে পরবর্তীতে এলাকা থেকে উৎখাত করবে বলে হুমকি দেয়। এমনকি হামলায় গুরুত্বর আহত হয়ে ইসমাইল বালী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যান। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ