1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে রাস্তা পাড়াপাড়ের সময় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক বৃদ্ধা নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে রাস্তা পাড়াপাড়ের সময় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক বৃদ্ধা নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭২ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার পুরান জয়শ্রী সড়কে রাস্তা পাড়াপাড় করার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হলেন কৃষক বৃদ্ধ’র। স্থানীয় সুত্রে জানা যায় ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ টার দিকে জয়শ্রী গ্রামের মৃত চেরাগআলী সরদারের ছেলে আব্দুল করিম সরদার (৬৫), বাড়ি থেকে পুরান শিকারপুর বন্দরে আশার পথে রাস্তা পাড়াপাড়ের সময় একটি মোটরসাইকেল এসে পিছন থেকে সজোড়ে থাক্কা দেয়। এতে আব্দুল করিম সরদারের মাথা, মুখমন্ডল ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত বৃদ্ধকে মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসে । এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় ২ টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ