1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

আমি মো. হাবুল বেপারী, পিতাঃ মৃত. বুদাই বেপারী,গ্রামঃ পূর্ব ডুমুরিয়া, পোস্টঃ খাঞ্জাপুর, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল। আমার নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে গত ২৪ ও ২৫ শে জানুয়ারি কয়েকটি অনলাইন ও আঞ্চলিক পত্রিকায় ” উজিরপুরের ঢাকা- বরিশাল মহাসড়কের কোটি টাকার গাছ লুটপাট ” শিরোনামে প্রকাশিত সংবাদে আমার নেতৃত্বে গাছ কাটার যে সংবাদটি প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম ব্যবহার করে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সরকারি সম্পদের উপর হস্তক্ষেপ করা বা কার্যাদেশ দেয়ার আমার কোন এখতিয়ার নেই। প্রকৃত ঘটনা হচ্ছে যে, আমি ১নং খাঞ্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য পাশাপাশি ছোটখাট একজন লাকড়ি ও জ্বালানি কাঁঠ ব্যবসায়ী। বিভিন্ন সময় বিভিন্ন এলাকা হতে পাইকারি মূল্যে লাকড়ি ক্রয় করে খুচরা বিক্রি করে থাকি। সেই সুবাধে আমার নিজ এলাকা ও আশপাশের এলাকার কমবেশি সকলেই আমাকে লাকড়ি ব্যবসায়ী হিসেবে জানেন। আমি আমার এক বিশ্বস্ত ব্যক্তি মাধ্যমে জানতে পারি যে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর থানা এলাকায় সরকারি টেন্ডারকৃত কিছু গাছের লাকড়ি বিক্রয় করা হইবে। সেই খবর পেয়ে আমি সেখানে লাকরি ক্রয় করার উদ্দেশ্যে যাই। কে, বা কাহারা আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিকভাবে সম্মান হানি করা ও ব্যবসায়ীক ক্ষতি সাধনের উদ্দেশ্য আমার নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক
হাবুল মেম্বার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ