1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে  ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ এর অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে  ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ এর অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৬২১ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ৮ নং শিকারপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে এক অসহায় পরিবারের ১ বছরের ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ এর অভিযোগ পাওয়াগেছে । ভুক্তভোগী পরিবার ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিটিং কার্ডের চাল আত্মসাৎ করায় ইউপি সদস্য মো: বাচ্চু সরদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়ে বরিশাল জেলা প্রশাসক, উপজেলার চেয়ারম্যান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক, মহিলা বিষয়ক কর্মকর্তা, ৮ নং শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উজিরপুর প্রেসক্লাবের সভাপতি সম্পাদক বরাবর অনুলিপি দিয়েছে । ২২ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: সাখাওয়াত হোসেনের বরাবর অভিযোগ দায়ের করেন ওই ওয়ার্ডের ভুক্তভোগী মোসা: উম্মে কুলসুম আক্তার পপি । অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগ উম্মে কুসুম আক্তার পপির কাছ থেকে এক বছর আগে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয় ইউপি সদস্য বাচ্চু সরদার । ছবি ও আইডি কার্ডের ফটোকপি নিয়ে ২ বছর মেয়াদি মাসে ৩০ কেজি চালের ভিজিডি কার্ডের তালিকা দিয়ে এক বছর ধরে সরকারি চাল উঠিয়ে নেয় । ২ মাস আগে একই ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসা: নুপুর আক্তারের স্বামী মো: সোহাগ হাওলাদারের কাছে যানতে পাারে উম্মে কুলসুম আক্তার পপি নামে ৪১ নং একটি ভিজিডি কার্ডের চালের তালিকা রয়েছে এবং মাসে ৩০ কেজি চাল উঠিয়ে ন্যায়। এরপর ইউপি সদস্য বাচ্চু সরদারের কাছে গিয়ে কার্ড ফেরত চায় এবং অনুরোধ করে। কার্ড ফের‍ত না দিয়ে উল্টো অশ্লীন ভাষায় গালাগালি করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: সাখাওয়াত হোসেন অভিযোগ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য তার দপ্তরে প্রেরণ করেন। মহিলা বিষয়ক কর্মর্কতা কাজী ইসরাত জাহান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার,সারের কাছে প্রতিবেদন দেয়া হবে, সারে আইনগত ব্যবস্থা নিবে । অভিযুক্ত ইউপি সদস্য বাচ্চু সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান আমি ঢাকায় আছি অভিযোগের ব্যপারে কিছু জানিনা, জানলে বলতে পারব। ইউপি চেয়ারম্যান মো: নজরুল মাঝির কাছে জানতে তিনি বলেন আমি অসুস্থ, অভিযোগের ব্যাপারে কিছুই জানা নেই ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ