1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের দুইটি আসনে একাই লড়বেন জাপার ইকবাল তাপস - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ টাকায় ঈদের বাজার: অসহায় মানুষের পাশে বরিশালের এইচপিসি বিডিসি জুডিশিয়ারির পর বার কাউন্সিলেও ববির অভাবনীয় সাফল‍্যঃ এক ব্যাচের ৬৩ জনের ৪০ জন হলেন আইনজীবী ঈদকে সামনে রেখে বরিশালে র‍্যাব-৮’র অভিযান সুবিধাবঞ্চিত শ্রমিকদের উন্নতীর জন্য নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান, রহমাতুল্লাহ কঠোরতা ও মানবিকতায় অনন্য উদাহরন অধ্যক্ষ সওকত আলী স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি, রহমাতুল্লাহ উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরের গুঠিয়া সংসদ সদস্য সরফুদ্দিন সান্টুর প্রতিষ্ঠিত মাদ্রাসায় কুরানের পাখি শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের দুইটি আসনে একাই লড়বেন জাপার ইকবাল তাপস

  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক: বরিশালের দুই আসনে একাই লড়বেন জাপার ইকবাল হোসেন তাপস। দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এদের মধ্যে বরিশাল জেলার পাশাপাশি দুটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন তাপস বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বরিশাল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল-২ আসন থেকে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে এ দুই আসন থেকেই আমি একা নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা-ভাবনা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

প্রসঙ্গত, গত জুনের বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদেও প্রার্থী হয়েছিলেন ইকবাল হোসেন তাপস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকেও তাকে মনোনয়ন দেওয়া হয়। সেই সঙ্গে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রঞ্জিত কুমার বাড়ৈর নাম ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ