মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় রবি/ ২৬-২৭ মৌসুমে উজিরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে খেসারি, মুগ ও সুর্যমুখি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন করেন। ২৫ নভেম্বর বেলা ১১ টায়, উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহানুর রহমান সেতু, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল ফায়েদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ শাহ আলম খানসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই বছরে উপজেলার ১৫০ জন কৃষককে খেসারী বীজ, ১২০০ জন কৃষককে মুগের বীজ৷ ৮০ জন কৃষককে সুর্যমুখির বীজ দেয়া হয়েছে।