নিউজ ডেস্ক: দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা বিএনপির আহবায়ক-বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় বরিশাল সদর উপজেলায় আলোচনায় রয়েছেন আলহাজ্ব নুরুল আমিন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন থেকে শুরু করে দলীয় নেতৃত্ব, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তৃণমূলের ভালোবাসা ও আস্থাকে শক্তি হিসেবে নিয়ে তাঁর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বরিশাল সদর উপজেলা বিএনপি।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করেছেন নুরুল আমিন। একসময় রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় সম্পৃক্ত ছিলেন। দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদকও অর্জন করেন তিনি। স্থানীয় মানুষের কাছে ‘আমিন চেয়ারম্যান’ নামে পরিচিত এই নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
জনপ্রতিনিধির দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হন তিনি। ২০২২ সালে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আলহাজ্ব নুরুল আমিন। পরবর্তী সময়ে ২০২৫ সালে তিন সদস্যের আহ্বায়ক কমিটিতেও তাঁকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের ১২ জুলাই কেন্দ্রীয় বিএনপির অনুমোদনে ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির নেতৃত্বে থেকে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
কমিটি ঘোষণার পর থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ভূমিকা রাখছেন। তাঁর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন আলহাজ্ব নুরুল আমিন। বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ মনিটরিং করছেন তিনি। প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এবং বাস্তবায়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। দলীয় নেতৃত্বের পাশাপাশি এলাকার সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন তিনি। বিশেষ করে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার মাধ্যমে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
একজন রাজনৈতিক সংগঠক হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করাই তাঁর অন্যতম লক্ষ্য। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বরিশাল সদর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশা তাঁর।
রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক হওয়া আলহাজ্ব নুরুল আমিন এখন দলীয় নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড-দুই ক্ষেত্রেই সক্রিয়। তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা, আস্থা ও ঐক্যকে পুঁজি করে আগামী দিনেও বরিশাল সদর উপজেলা বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তিনি।