মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, পূর্ব জয়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেরেবাংলা ডিগ্রি কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারেক হোসেন মৃধা মৃত্যুবরণ করেছেন । (ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। তিনি ২৫ আক্টোবর রোববার রাত ১২ টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ও স্ত্রী রেখে গেছেন । পরিবার সুত্রে জানাগেছে গত ২২ অক্টোবর রাতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন । ২৪ তারিক রাতে মৃত্যু বরন করেন। মোবারেক মৃধা ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকারী শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। চাকুরি জীবনে একজন মেধাবী শিক্ষক হিসাবে উজিরপুর উপজেলাজুড়ে প্রসংসিত ছিলেন সর্বশেষ তিনি উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন। তার অকাল মূত্যুতে বরিশাল -২ আসনের সংসদ সদেস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। জানাযায় অংশ গ্রহন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ন খান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান , উপজেলা বিএনপির যুগ্ন সহ সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা বিএপির সদস্য মোঃ এমদাদুল হক মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন, উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির উপদেষ্টা মোঃ নাজমুল হক, সিনিয়র সহসভাপতি মোঃ আসাদুল হক বাচ্চু, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুহাসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল কাশেম সেন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরদার শাহাদুৎজামান কমরেড, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাইউম খান, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিসহ এলাকাবাসী । ২৫ তারিখ রোববার দুপুরে শিকারপুর বন্দরের নুরানী মাদ্রসা মাঠে জানাজা শেষে নিজ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে ।