1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রতিষ্ঠার আটাশ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (BZUJ)।
২ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বর আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রতি শুভকামনা জানিয়ে বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি লতিফুর রহমান জাকির, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ, ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম সকালের নির্বাহী সম্পাদক এসএম সাজ্জাদুল হক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, বরিশাল বাণী’র স্টাফ রিপোর্টার খান ফিরোজ সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ