1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম মাল্টি-ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং বরিশালের সর্বাধুনিক প্রযু্ক্িত নির্ভর রাহাত আনোয়ার হাসপাতাল-এর মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকার পক্ষে সরকার মনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপক, সেলস এবং রাহাত আনোয়ার হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, উপ-ব্যবস্থাপক, সেলস ও আতিকুল্লাহ খন্দকারসহ উভয় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। এই চুক্তির মাধ্যমে বরিশাল ও দক্ষিণাঞ্চলের রোগীরা রাহাত আনোয়ার হাসপাতালের মাধ্যমে বরিশালে বসেই এভারকেয়ার হসপিটাল ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি রাহাত আনোয়ার হাসপাতাল থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকায় রেফার করা রোগীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই উদ্যোগ দুই প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসাসেবা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ