মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে দেশ স্বাধীন হত না, বিগত দিনগুলোতে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম,খুন, হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ক্ষমতায় আসার পর আওয়ামীলীগের কোন নেতা কর্মিদের কিছুই বলি নাই, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে থাকে,আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন নিশ্চিত করা হবে,আসুন ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি। দলের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করি এবং একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখি, উজিরপুরকে উন্নয়ন করা হবে" বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। ১লা সেপ্টেম্বর বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা অডিটোরিয়াম ভবনে আলোচনা সভায় সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান এর সঞ্চালন বক্তব্য ও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মল্লিক. মোঃ সরোয়ার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব মোঃ কাইউম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজামান কমরেড, সাবেক আহবায়ক মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফায়জুল হক রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ স্বপন মল্লিক, উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুল, সাধারন সম্পাদক শিরিন বেগম,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী,সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা । সকালে বানারীপাড়া উপজেলা আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।