বাকেরগঞ্জ প্রতিনিধি মাসুম : বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।আজ ১৭ ই আগষ্ট ২০২৬ সোমবার ১১ টার সময়ে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান এর নিজ বাড়িতে আয়োজিত হয়েছে ,
একইসাথে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীর প্রেসক্লাব গঠনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান (এমপি)। সদস্য সচিব মিজানুর রহমান,বাকেরগঞ্জ উপজেলা, পৌর সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার, মোঃ শাহীন তালুকদার পৌর সাধারণ সম্পাদক,মোঃ রুবেল জোমাদ্দার উপজেলা যুবদলের সদস্য সচিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ,
সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ ও শক্তিশালী নতুন কমিটি উপহার দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় সভায়।
সভায় আরো বলেন নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষিত ভদ্র মার্জিত সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি এদেরকে প্রেসক্লাবের পরিচালনায় থাকা উচিৎ এবং গুণমান রক্ষার্থে এগিয়ে আসতে হবে কোনভাবেই যেনো নেশাগ্রস্ত কিংবা নেশা বিক্রির সাথে জড়িত ও লম্পট ব্যক্তি এই কমিটিতে জায়গা না পায় প্রয়োজনে ডোপ টেস্ট করার আহ্বান রাখেন সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন, মতবিনিময় সভায় বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।