মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ৪ টি পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন । মোঃ আসাদুজ্জামান লিংকন সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক, মোঃ মোজাফফর হোসেন সাংগঠনিক সম্পাদক, শেখ শাওন প্রচার সম্পাদক নির্বাচিত হন। ২০ জুলাই সোমবার বিকালে উজিরপুর হাসপাতালের সামনে নুর মেডিকেল হল এর অস্হায়ী কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নাজমুল সাকিব, প্রিজাইডিং কর্মকর্তা মোঃ আয়নাল হোসেন, সহকারী প্রিজাইডিং মোঃ নাজমুল হোসেন, পোলিং অফিসার এইচ এম সোহাগ । ফারিয়া এর ৬৬ জন সদস্য নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। ৬৩ জন সদস্য ভোট প্রদান করেন। সভাপতি - ৪১, সাধারন সম্পাদক -২৯, সাংগঠনিক সম্পাদক -৩৪, প্রচার সম্পাদক - ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়।