উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা কর্তৃক মোবাইল ফোনে রাজনৈতিক সংগঠন ছাত্রদল সম্পর্কে অশালীন ও আপত্তিকার মন্তব্য ও খুন-জখম করার হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল আকনকে । এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ৩০ জুন মঙ্গলবার রাতে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন । সাধারণ ডাইরি সুত্রে জানাযায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের মোঃ সামছুল হক আকনের পুত্র উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল আকন (৩৩) এর ব্যবহৃত মোবাইল নাম্বারে জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য উর্মিলা বাড়ৈর পুত্র অচিন্ত্য বাড়ৈ (৩০) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত। রাজনৈতিক মত পার্থক্য থাকায় কারণে দীর্ঘদিন ধরে আমার প্রতি বৈরী মনোভাব পোষন করে আসছে। এরই ধারাবাহিকতায় আমার ব্যবহৃত ০১৭৪৫০৭২৮৪৯ নাম্বার মোবাইলে ২৭ জুন সকাল ১২ টা ৪৭ মিনিটে অচিন্ত্য বাড়ৈ তার ব্যবহৃত ০১৭৪৯০২৮৬৮৮ নাম্বার থেকে ফোন দিয়ে ছাতদল সম্পর্কে অশ্লীল আপত্তিকার মন্তব্য ও খুন-জখম করার হুমকি দিয়ে থাকে। ছাত্রদল নেতা মোঃ সোহেল আকন উজিরপুর মডেল থানায় ছাত্রলীগ নেতা অচিন্ত্য বাড়ৈর নাম উল্লেখ করে সাধারণ ডাইরি করেন । ডাইরি নং ১৫৫৪। সাধারণ ডাইরির তদন্ত কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন তদন্ত করে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।