মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর খালে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল।"দেশীয় সংরক্ষন করলে, খাদ্য অর্থ পুষ্টি মিলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নির্বাচিত জলাশয়ে পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল। ১৬ জুন মঙ্গলবার সকাল ১০ টায় হবিবপুর খালে ও উপজেলা দীঘিতে দেশীয় বিভিন্ন প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রিপন চন্দ্র কর্মকর্তা, উপজেলা মহিলা সংস্থার সংগঠক মোঃ জাহাঙ্গীর হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।