মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ও উন্নয়ন সমন্বয়ক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, ঊপজেলা খাদ্র বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস , ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা যুব দলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম -সম্পাদক সাংবাদিক মোঃ নাজমুল হক মুন্নাসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মতবিনিময় সভার সভাপতি বিভিন্ন দপ্তরের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।