মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে মসাং গ্রামে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ভূমি দস্যুদের হামলায় একই পরিবারের ৩ বছরের শিশুসহ ৩ জন আহত হয়েছে । আহত স্বামীর সামনে স্ত্রীকে শ্লীলতাহানী করে স্বর্ণের কানের দুল ও নাকের ফুল খুলে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী । প্রায় ৭০ হাজার টাকা মূল্য স্বর্ণ নিয়ে যায়। ১জুন সকাল সারে ১০ টার সময় হামলার ঘটনা ঘটে । শিশুসহ তার পিতা-মাতা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ৫ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানাযায় মশাং গ্রামের মোঃ আখতারুজ্জামান মোল্লা(৪১) এর সাথে একই বংশের মোঃ রুহুল আমিন মোল্লা (৫০) এর সাথে জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ ও শত্রুতা রয়েছে । মোঃ আখতারুজ্জামান তার কাঠের তৈরি নিজ বসত ঘর মেরামত করতে গেলে ভুমি দস্যু রুহুল আমিন মোল্লা সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেয়। আখতারুজ্জামানের সাথে বাধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায় সন্ত্রাসী রুহল আমিন মোল্লা(৫০), মোঃ আসাদুল ইসলাম মোল্লা (২৮), মোঃ কবির মোল্লা(৪৭), মোঃ জহিরুল হক মোল্লা(৩৮), মোঃ রুবেল মোল্লা(৩০) মিলে আখতারুজ্জানের উপর হামলা চালায় । সন্ত্রাসী দের হাত থেকে স্ত্রী সোনিয়া আক্তার (২৫) তার ৩ বছরের সন্তান আনাসকে কোলে নিয়ে স্বামীকে বাঁচাতে আসে। সন্ত্রাসীরা ৩ বছরের শিশু সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফালিয়ে দেয়। স্বামী আখতারুজ্জামানের সামনে স্ত্রী সোনিয়া আক্তারকে মারধরকরে আহত ও শ্লীলতাহানী করে এবং জোর করে স্বর্ণের কানের দুল ও নাকের ফুল খুলে নিয়ে যায়। শিশুসহ পিতা-মাতা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এব্যপারে আখতারুজ্জামান বাদী হয়ে উল্লেখ্য নামীয় ৫ জনকে আসামী করে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্যতা পেয়েছি, নন জিয়ার মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।