নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি ও তার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহবায়ক আঃ হালিম মৃধা,সদস্য এ্যডঃ হুমায়ুন কবির মাসুদ,নগর বিএনপি নেতা নুরুল মোমেন কোটন,ড্যাবের সদস্য প্রফেসার ডাঃ আমিনুল হক, সদর যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক অলিউর রহমান, চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, জিয়ামঞ্চ বরিশাল সদরের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সামিম আকন, শাহবাগ থানা ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সিঃ যুগ্ম-আহবায়ক আসিফ আল মামুন, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, সাবেক যুগ্ম সম্পাদক হাজিক দাইয়ান ইসতি, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গনি, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক হেমায়েত হোসেন মুরাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে শনিবার (৩০ মে) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রহমাতুল্লাহ।