বেলাল হোসেন সিকদার// বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরান ২৭শে অক্টোবর ২০২৫ ইং তারিখ বরিশাল যোগদান করার পর থেকে বরিশাল এলজিইডি অফিস কে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, সকল কাজের জবাবদিহিতামূলক অফিস হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সারা বাংলাদেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরান বরিশালে যোগদান করার পরে বরিশালের মানুষের যোগাযোগ ব্যবস্থায় কষ্ট লাঘবের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ঠিকাদারদের ফেলে রেখা কাজগুলো দ্রুতগতিতে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেই সাথে তিনি কাজের গুণগতমান ঠিক রেখে প্রায় শতভাগ কাজ উদ্ধারে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। প্রকৌশলী আল ইমরান বরিশাল যোগদান করার পরে তাকে কেউ এক পয়সা কমিশন দিয়েছেন সে ব্যাপারে তথ্য প্রমান সহ কেউ বলতে পারবে না বলে চ্যালেঞ্জ করেছেন তার অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। তারা বলেন নির্বাহী প্রকৌশলী আল ইমরান স্যার বরিশালে যোগদান করার পর থেকে তিনি শতভাগ সততা, নিষ্ঠা ও আদর্শতার সাথে কাজ করে যাচ্ছেন।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের ভাল কাজ যেন ভালো লাগেনা কতিপয় কুচক্রী মহলের তাই তারা বিভিন্ন মাধ্যমের কাছে মনগড়া তথ্য দিয়ে অপ্রীতিকর,উদ্ভাট,মিথ্যা,বানোয়াট সংবাদ প্রচার করাচ্ছে।এ সকল মিথ্যা বানোয়াট সংবাদের কোন ভিত্তি নেই বলে দাবি করেন বরিশাল এলজিইডির সকল কর্মকর্তা-কর্মচারীরা।
বরিশাল এলজিইডির কয়েকজন প্রথম শ্রেণীর ঠিকাদারদের কাছে বর্তমান নির্বাহী প্রকৌশলীর কর্মকান্ডের বিষয় জানতে চাইলে তারা বলেন বর্তমান নির্বাহী প্রকৌশলী একজন পরিশ্রমি মানুষ তিনি সর্বদাই কাজের গুণগতমান এবং দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনাদের কাছ থেকে কোন কমিশন বাণিজ্য করেছেন কিনা জানতে চাইলে তারা বলেন বর্তমান নির্বাহী প্রকৌশলী আমাদের কাছ থেকে কোন কমিশন বাণিজ্য তো দূরের কথা অফিসের কেউ যাতে কোন ধরনের কোন অবৈধ সুবিধা না নিতে পারে সে ব্যাপারেও তিনি সর্বদা সোচ্চার থাকেন। তাদের কাছে আরো জানতে চাওয়া হয়, আপনাদের কাজের বিল নেওয়ার সময় কোন কমিশন দিতে হয় কিনা তখন তারা বলেন আমরা যে পরিমাণে কাজ করি তিনি সেই পরিমাণে বিল আমাদেরকে পরিশোধ করেন আমাদের একটি পয়সাও বিল পাওয়ার জন্য বরিশাল নির্বাহী প্রকৌশলী অফিসে কাউকে দিতে হয় না নির্বাহী প্রকৌশলী তো দূরের কথা। তাদের কাছে আরও জানতে চাওয়া হয়, আপনাদের কোন হয়রানি করেন কিনা বর্তমান নির্বাহী প্রকৌশলী আল ইমরান তখন তারা বলেন না তিনি আমাদের কোন হয়রানি করেন না বরঞ্চ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে কাজের গতি যাতে বারে সে ব্যাপারে সর্বদা কাজ করে যাচ্ছেন। ওই ঠিকাদারদের দাবি হলো বর্তমান নির্বাহী প্রকৌশলী একজন সৎ, নিষ্ঠাবান,আদর্শবান, মেধাবী, পরিশ্রমী, কর্মদক্ষ অফিসার।তারা আরো বলেন এই ধরনের নির্বাহী প্রকৌশলী অফিসার যদি বরিশালে থাকে তাহলে বরিশালের উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুতগতিতে আরো কয়েক গুণ বেগবান হবে।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে কমিশন বাণিজ্য ও বিল নেয়ার সময় দুই তিন শতাংশ টাকা দাবি করা এসব অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব অভিযোগের কোন একটির ও বিন্দু পরিমাণ সত্যতা দিতে পারিনি যারা অপপ্রচার চালাচ্ছে তারা। অথবা কাদের কাছে এই সব কমিশন দাবি করা হয়েছে তাদের একজনার নাম ও প্রকাশ করতে পারিনি কুচক্রী মহলের অপপ্রচারকারীরা।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে আরেকটি মিথ্যা বানোয়া অপপ্রচার হলো, কম্পিউটার অপারেটর এনামুল হকের বদলী নিয়ে। এনামুল হকের বদলি হলে তাতে নির্বাহী প্রকৌশলীর কি আসে যায় যারা এনামুলের শত্রুপক্ষ তারাই বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে এনামুলের সাথে নির্বাহী প্রকৌশলীকে জড়িয়ে তার মান, সম্মান, ইজ্জত, সামাজিকভাবে ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। এনামুলের বদলি হওয়ার পরে নিয়মমাফিক তাকে ছাড়পত্র দিয়ে দেন নির্বাহী প্রকৌশলী।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে যেসব অপপ্রচার চালানো হয়েছে তার মধ্যে আরেকটি হলো কম্পিউটার অপারেটর এনামুল হকের দ্বারা কমিশন বাণিজ্য আদায় যাহা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন বলেছেন নির্বাহী প্রকৌশলী আল ইমরান ও কম্পিউটার অপারেটর এনামুল হক। এনামুল হক বলেন আমি একজন কম্পিউটার অপারেটর আমি কিভাবে এইসব কমিশন বাণিজ্যের সাথে জড়াবো আমি যতদিন স্যারের সাথে কাজ করেছি আমি দেখেছি স্যার তার দায়িত্ব পালন করেছেন শতভাগ সততার সাথে কোনদিন তাকে একটি পয়সাও অবৈধ পন্থায় উপার্জন করার মন-মানসিকতা পর্যন্ত আমি দেখিনি হয়তোবা কারো কোনো স্বার্থে আঘাত লাগার কারণে তারা এসব অপপ্রচার চালাচ্ছে আমার এবং নির্বাহি প্রকৌশলী স্যারের বিরুদ্ধে।
মিথ্যা অপপ্রচারের আরেকটি অংশ হলো, বরিশাল এলজিইডির নির্বাহি প্রকৌশলীর বিরুদ্ধে যে সব অনিয়ম ও দুর্নীতির কথা অপপ্রচারকারীরা বলেছে সেই সকল ব্যাপারে ঢাকা থেকে একজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার জন্য বরিশালে এসেছে কিন্তু দেখা যায় এই তদন্তের রিপোর্ট দেওয়ার আগেই ওই অপপ্রচারকারীরা বলেন তাকে ম্যানেজ করার জন্য নির্বাহী প্রকৌশলী অনেক চেষ্টা চালাচ্ছে যাহা সম্পূর্ণ অসত্য কথা বলে দাবি করেছে বরিশাল নির্বাহী প্রকৌশলী এলজিইডি।মিথ্যা অপপ্রচারকারীরা যেসব অপপ্রচার চালাচ্ছে তার কোন একটিরও প্রমাণ বা সত্যতা তাদের অপপ্রচারের মধ্যে প্রমাণসহ দিতে পারেনি।
বরিশাল এলজিইডির একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও কয়েকজন সচেতন
মহলের নাগরিক প্রতিবেদককে বলেন, কতিপয় দুষ্কৃতিকারীরা সবসময়ই সৎ, নিষ্ঠাবান, আদর্শবান অফিসারদের থেকে তাদের অবৈধ স্বার্থ হাসিল করতে না পেরে বিভিন্ন সময় ওই সকল সৎ অফিসারদের বিরুদ্ধে অপপ্রচার চালায় যার ফলে বরিশালের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডে চরম বেগ পেতে হয় তাই এসব স্বার্থন্বেষী ও কুচক্রী মহলের অপপ্রচারকারীদের অপপ্রচারে কান না দেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পাঠক সহ সকলের কাছে আহ্বান জানান।
বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কর্মকান্ডের ব্যাপারে অনুসন্ধানে বেরিয়ে আসে কতিপয় সত্য ঘটনা সেগুলো হলো বরিশাল মেহেন্দিগঞ্জ এর অন্যতম একটি চলাচলের রাস্তা যেটি দীর্ঘ কাল যাবত ঠিকাদার ফেলে রেখেছিল যার জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল ওই এলাকার মানুষদের ধুলে, ময়লায় একাকার হয়ে যেত।আর বর্তমান নির্বাহী প্রকৌশলী সেই কাজকে চালু করে কাজের গুণগতমান ঠিক রেখে ঠিকাদারদের থেকে কাজ বুঝে নেওয়া এবং বরিশাল জেলার বিভিন্ন জায়গায় ফেলে রাখা কাজগুলো চালু করে মানুষের ভোগান্তি দূর করা।
পক্ষান্তরে কাজের গুণগত মান ঠিক রাখাই যেন কাল হয়ে দাঁড়ায় এই নির্বাহী প্রকৌশলীর।
কতিপয় অসাধু ব্যক্তিদের অবৈধ স্বার্থ হাসিল করতে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরান।তাই তারা ক্ষিপ্ত হয়ে প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে দিয়ে চরম মিথ্যাচার চালাচ্ছে।এসব মিথ্যাচার ইতিমধ্যেই পাঠক বৃন্দ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপলব্ধি করেছেন বলে বিভিন্ন মাধ্যম থেকে অনুসন্ধান করে জানা যায়।
বরিশাল এলজিইডি নির্বাহী প্রকৌশলী আল ইমরান তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে সেই সম্পর্কে তিনি প্রতিবেদককে বলেন আমি আমার দায়িত্ব পালনে সর্বদা শতভাগ সততার সাথে চেষ্টা করে যাচ্ছি আমার বিরুদ্ধে কে কি বলল সেটা আমার দেখার বিষয় না আমি কাজে বিশ্বাস করি তাই আমি কাজ করার চেষ্টা করছি জনগণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা নিয়ে। আমি যদি ভালো কাজ করি দেশের জনগণ এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সেই ভালো কাজের প্রতিদান অবশ্যই দেবেন এটা আমি বিশ্বাস করি। তিনি প্রতিবেদককে আরো বলেন, আমি কতিপয় অসাধু ব্যক্তিদের কর্মকাণ্ডে বাধা দিয়েছি তাই হয়তো বা তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে পারে তাতে আমার কিছু যায় আসে না।তিনি আরো বলেন আপনারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো, জাতির কাছে তুলে ধরবেন এটাই আমার অনুরোধ।