মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ"উপজেলা নির্বাহী কর্মকর্তার শক্তির উৎস গ্রাম পুলিশ,অপরাধীদের প্রতিহত করার লক্ষ্যে সকল গ্রাম পুলিশদের মানুষ হয়ে ঢুকে পুলিশ হয়ে বের হতে হবে,এছাড়া গ্রাম পুলিশ হলো উপজেলা নির্বাহী কর্মকর্তার গোয়েন্দা,মানুষের শ্রদ্ধা ও সন্মান পেতে কাজ করতে হবে। সবচেয়ে প্রধান কাজ হলো জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন তাই মানুষকে সকল ধরনের সহায়তা প্রদান করতে হবে, গ্রাম আদালতের মাধ্যমে সকল সমস্যার সমাধানের জন্য মানুষকে উৎসাহ করতে হবে,অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি নিজের দিকে খেয়াল রাখতে হবে। একা কাজ নয়,দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। ইউনিফর্মের মর্যাদা ধরে রাখতে হবে। সকল গ্রাম পুলিশদের নিজেদের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করার নির্দেশ দেন বরিশালের উজিরপুর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার(ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা। ২৪ মে রবিবার সকাল ১০ টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, বুনিয়াদি প্রশিক্ষন কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বুনিয়াদি প্রশিক্ষন কোর্স সমন্বয়ক ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বুনিয়াদি প্রশিক্ষন কোর্স সমন্বয়ক ও উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নুর হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ। এসময় প্রধান অতিথি ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।