নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষে বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় জেলা তথ্য অফিসের পরিচালক অনিমেষ কান্তি হাওলদারের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাধারন সম্পাদক কাজী মো: জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক রাইসুল ইসলাম অভি, সাহিত্য সম্পাদক সুমাইয়া জিসান, ক্রীড়া সম্পাদক হাসান আশ্রাফী রেশাদ, সদস্য মাসুদ রানা, আম্মার হোসেন সহ অনান্যরা। এ সময় সরকারের এ সকল অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সঠিক ভুমিকা পালনের অনুরোধ করেন জেলা তথ্য অফিসার অনিমেষ হালদার।