নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর আয়োজনে পরিবহন শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। টানা তিন দিনে ২০ জন করে মোট ৬০ পরিবহন শ্রমিক অংশ গ্রহণ করেন।
আজ ১৪ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিআরটিসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত জেন্ডারভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি ডিপো ম্যানেজার মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
ব্র্যাকের ফিল্ড কমিউনিকেটর মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেমস যোয়াব সরেন-ট্রেইনার ব্র্যাক ড্রাইভিং স্কুল ঢাকা।
কর্মশালায় পরিবহন শ্রমিকদের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, যাত্রীসেবার মানোন্নয়ন, নারীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণপরিবহনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের সচেতনতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।