নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) বরিশালে জেনারেল কেয়ার গিভিং (লেভেল- ২) এর ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল- বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরিশাল। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন মো: সওকত আলী- অধ্যক্ষ আরপিটিআই বরিশাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেহবুব মোর্শেদ- উপপরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশাল। পবিত্র রাণী বিশ্বাস- প্রভাষক (নার্সিং এন্ড মিডওয়াইফারী) ,(আরপিটিআই) বরিশাল। মোসা: নুপুর আক্তার- বহি: প্রশিক্ষক জেনারেল কেয়ারগিভিং লেভেল -০২ অকুপেশন।