নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ড পশ্চিম ইছাকাঠী (তেতুলতলা) এলাকায় মৎস খামারী'র ৫টি ঘেরে ও পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মৎস খামারী ও ইাকাকাঠি এলাকার বাসিন্দা আলাউদ্দিন কাজী এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আলাউদ্দিন কাজী উল্লেখ করেন, এয়ারপোর্ট থানাধীন তেতুলতলা পশ্চিম ইছাকাঠী সংলগ্ন ৫টি মাছের ঘের ও পুকুর রয়েছে তার। উক্ত মাছের ঘের ও পুকুর গুলোতে তিনি দীর্ঘদিন ধরে পাঙ্গাস, রুই, তেলাপিয়া সহ আরও অন্যান্য মাছ চাষ করে আসছেন। গত ২৭ এপ্রিল রাত অনুমান ১১টায় আমার ২টি মাছের ঘের ও পুকুরে প্রতিদিনের ন্যায় খাবার দিয়ে আলাউদ্দিন কাজী তার নিজ বাড়িতে ঘুমাতে যান। গত ২৮ এপ্রিল ভোর ৬টার দিকে আলাউদ্দিন কাজির বাবা সিরাজুল হক ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখে বাড়ির পাশের উক্ত মাছের ঘের ও পুকুরে থাকা পাঙ্গাস, রুই, তেলাপিয়াসহ আরও অন্যান্য সব মাছ মরে ভেসে উঠেছে। আলাউদ্দিন কাজী বলেন, পরবর্তীতে আমার বাবা আমাকে ডাকলে ঘটনাস্থলে আমি উপস্থিত হয়ে দেখি, আমার বসতঘরের পাশের পুকুরে ও আমার বাড়ির পাশের ঘেরে সব মাছ মরে পুকুরে ভাসমান অবস্থায় আছে। আমার সন্দেহ যে, গত ২৮ এপ্রিল রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে আমার পুকুর ও ঘেরে অজ্ঞাতনামা কে বা কারা হয়তো বিষ দিয়া চলে যায়। যার কারনে আমার পুকুর ও ঘেরের মাছগুলো মারাগেছে। আলাউদ্দিন কাজী তার অভিযোগে আরো বলেন, বিষ প্রয়োগে (সন্দেহ) আমার প্রায় ৭লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ভুক্তভোগী আলাউদ্দিন কাজী প্রশাসনের কাছে "পুকুরে ও ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনায়" দ্রুত সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন।