মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়ন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সাইফুল ইসলাম, উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় প্রধান অতিথি পুুষ্টি বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।