মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মেলার উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃ বৃন্দ। মেলায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।