মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় ৯ নং ওয়ার্ডে জেলেদের চাল চেয়ে না পেয়ে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় ছাত্রদল নেতা । প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলেসহ এলাকাবাসী। ৩ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে রসুলাবাদ ব্রীজ সংলগ্ন ঈদগা ময়দানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ৩১ মার্চ জেলেদের চাল বিতরন করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান। চাল বিতরনকালে সেখানে পৌর ছাত্রদলের নেতা যুবায়ের মৃধা উপস্থিত হয়ে চাল দাবি করলে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতা যুবায়ের হাইয়ুম খান এর নামে চাল আত্মসাতের মিথ্যা অপপ্রচার চালায়। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বলেন প্রতিবছর সোলায়মান হোসেন হাইয়ুম খান নিজের পকেট থেকে ভাড়া দিয়ে চাল এনে জেলেদের মাঝে বিতরন করেন। কখনও কোন অনিয়ম দুর্নীতি হয়নি,চাল বিতরন না করে আত্মস্বাত করা এটা মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা অপপ্রচারকারী যুবায়ের এর বিরুদ্ধে বিচার চাই। জেলেরা জানান, যুবায়ের ৩/৪ মাস আগে জেলেদের কাছ থেকে ২০ কেজি চাল নিয়েছে । ৩১ তারিক জেলেদের চাল থেকে নিজের নামে চেয়ে না পেয়ে বেপরোয়া হয়ে ওঠে এবং বিভিন্ন অপপ্রচার চালায়। এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলে ছালেক ঢালী, মনির হাওলাদার,কবির হোসেন, আমির বেপারী, সামিম হাওলাদার, সোহেল হাওলাদার শহীদ, মামুন বেপারী, রতন মৃধা সহ শত শত জেলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এদিকে ওই অপপ্রচারকারীর বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধরা। অচিরেই বিচার না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তারা।