মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা' ২ শত ৫০ জন কৃষক-কৃষানী মাঝে বিনামুল্য বীজ ও সার বিতরণ করেন । ৩১ মার্চ বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে আঁউশ ধান ও পাটের বীজ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জাকির হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সদস্য আহাদ সুমন।এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও কৃষক-কৃষানী। এসময় প্রায় ১ শত কৃষকের মাঝে আঁউশ ধান ও ১ শত ৫০ জন কৃষকের মাঝে পাটের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।