1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত শহীদ জিয়ার নিজ হাতে খনন করা খাল পুনরুদ্ধারের দাবি জানালেন রহমাতুল্লাহ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ৩১ মার্চ রাত আড়াইটার দিকে ধামুরা বাজার বন্দরের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সম্মুখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয়রা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পল্টি ফিড,স্টীল এর দোকান, ফার্নিচার এর দোকান,সেনেটারী মালামালের দোকান, টাইলস্ এর দোকান,ফিস ফিড এর দোকানসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়। ভুক্তভোগীরা হলেন ধামুরা বাজারের হাফসা পল্টিফিড এর মালিক মোঃ মশিউর রহমান, স্টীল দোকানের মালিক বাদল হাওলাদার, হালাদার ফার্নিচারের মালিক পরিমল হালদার, জাকির সেনেটারীর মালিক মোঃ জাকির হোসেন, তাজোয়ার স্টিল দোকানের মালিক মোঃ হুমায়ুন কবির,

হাফসা ফিস ফিড এর মালিক মোঃ শাহাবুদ্দিন ও শিশির কর্মকারের অফিস। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্হিত হয়। পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণ করে । সকাল ৯টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা পরিদর্শন করে ক্ষতি গ্রন্থ দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ও আর্থিক সহযোগীতা করার প্রত্যায় ব্যাক্ত করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ