
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ইসলামের কর্মীর হামলায় বিএনপির ২ কর্মি আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । আহত ২ জন উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে ৫ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার । থানায় অভিযোগ ও স্হানীয় সুত্রে জানাযায় হস্তিশুন্ড গ্রামের বিএনপির কর্মী মোঃ সিফাতুল ইসলাম রাব্বি হাওলাদার (২৮) দের সাথে বাড়ির পাসে জামায়াত কর্মী মোঃ শান্ত সিকদার(২০) দের সাথে জামায়াত ও বিএনপির রাজনৈতিক কর্মকান্ড নিয়ে প্রায়ই সময় দুই দলের মধ্যে ঝগড়া বিবাদ হয়। গত ২০ ফেব্রুয়ারি মোঃ সিফাত ইসলাম রাব্বির চাচা মোঃ ছালে আহম্মেদের উপর হামলা করে আহত করে। এনিয়ে আপস মিমাংসা করার জন্য দুই গুরুপের মধ্যে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের শালিশ বৈঠক মান্য করা হয় ২৪ মার্চ বিকাল বেলায় দিন ধার্য করে । ২৪ মার্চ শালিশ বৈঠক শুর হবার আগেই বাড়ির পাশে রাস্তার উপর মোঃ সিফাতুল ইসলাম রাব্বিকে একা পেয়ে মোঃ সান্ত ইসলাম(২০), মোঃ গোলাম হোসেন হাওলাদার,(৬০),মোঃ মাসরাফি হাওলাদার (২২),মোঃ জাহিদ হাওলাদার (৩৫),মোঃ মাহাবুব হাওলাদার (১৯) মিলে আতর্কিত হামলা চালায় । এসময় সিফাতুল ইসলামের উপর হামলা ঘটনা দেখতে পেয়ে ভগ্নিপতি মোঃ হাফিজুল ইসলাম(২৭)বাচাঁতে আসে। ভগ্নিপতি হাফিজুল ইসলামের উপরও হামলা করে । তিনিও আহত হন । আহত ২ জন উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মোঃ সিরাজুল ইসলাম রাব্বি বাদী হয়ে ৫ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সিফাতুল ইসলাম রাব্বি সাংবাদিকদের বলেন রাজনৈতিক ইসু নিয়ে আমার উপর হামলা হয়েছে । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।