1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল উজিরপুরের বামরাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুগাকাঠী গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে – এস সরফুদ্দিন সান্টু দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে বাকেরগঞ্জবাসী মুক্তি চায় : মাহমুদুন্নবী পাল্টে যাচ্ছে হিজলা-মেহেন্দিগঞ্জের দৃশ্যপট ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক‍্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনের নির্বাচন। তাই ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাঁড়িপাল্লা। এজন্য সবাইকে তিনি ন্যায় প্রতিষ্ঠায় চাঁদাবাজের হাত থেকে পরিত্রাণ পেতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে গণমিছিল পূর্ব জনসভায় ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম।
জনসভা শেষে বিশাল নির্বাচনী গণমিছিলটি বের হয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ