
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-২ (উজিরপুর -বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত গনতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মটরগাড়ি মার্কার সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ বাদল সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। ৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জসদ প্রার্থীর পক্ষে তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ করিম খান উপস্থিত সাংবাদিকদের সামনে ঘোষনা পত্র পাঠ করেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আবুল কালাম আজাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বনারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত এবং গনতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মটরগাড়ি মার্কার সংসদ সদস্য প্রার্থী, ২ টি উপজেলাতেই আমাদের দলের নেতাকর্মি সহ সকল কার্যক্রমে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেছি। মাঠে মাঠে ঘুরে বিভিন্নভাবে গনসংযোগ করেছি। গত ৪ ফেব্রুয়ারী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হই। ডাক্তারের পরীক্ষা নিরিক্ষা শেষে সম্পুর্ন বিশ্রামে থাকার পরামর্শ দেন, অসুস্থতার কারনে নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব না তাই আমি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার দল বাংলাদেশ জাসদ এবং গনতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সকল নেতাকর্মী আত্মীয়স্বজন জনগনের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার সকল নেতাকর্মী ও ভোটারদের যে দলের প্রার্থী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সেই প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান ।