
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল – ২ (উজিরপুর – বানারীপাড়া) আসনের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাহার গ্রামের ভুইয়া বাড়ির আঙ্গিনায় ধানের শীষের মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠীত হয়েছে । ৮ ফেব্রুয়ারি রবিবার মাগরিব নামাজ বাদ ৮নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামিম ভুইয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম -আহবায়ক মোঃ মেহেদী হাসান ভুইয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাবেক সভাপতি মোঃ মহসিন ফকির, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস বালী,সহ-সভাপতি মোঃ হেমায়েত খলিফা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাইয়ুম খান, সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ভুইয়া, ছাত্র দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সিমুল ভুইয়া । এছাড়াও ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্হিত ছিলেন । বক্তারা বলেন ধানের শীষে ভোট দিয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করবেন।