1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে ধানের শীষের উঠান বৈঠক, মরহুমা খালেদা জিয়ার নামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে ধানের শীষের উঠান বৈঠক, মরহুমা খালেদা জিয়ার নামে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ 0 বার সংবাদি দেখেছে

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল – ২ (উজিরপুর – বানারীপাড়া) আসনের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে মোস্তফা আল মাদানী এতিম খানা মাঠ প্রাঙ্গনে ধানের শীষের মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী উঠান বৈঠক ও বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠীত হয়েছে । ৩১ জানুয়ারী শনিবার মাগরিব নামাজ বাদ ৮ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন জগলু এর সভাপতিত্বে ও সমাজ সেবক মোঃ আব্বাস তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রতিনিধি – উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোঃ আশাদুজ্জামান বাদশা, মোস্তফা আল মাদানী এতিমখানা এবং হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও পশ্চিম হস্তিশুন্ড মোল্লা বাড়ি জামে মসজিদের সভাপতি মোঃ মোরশেদুল আমিন শাহিন, বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন শিকদার,উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মোঃ জাকারিয়া, আমেরিকা প্রবাসী মোঃ কবির হোসেন মৃধা, সমাজ সেবক অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছবুর খান সাগর, সমাজ সেবক মোঃ সামছুল আলম জুলফিকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী। এছাড়াও ধানের শীষের উঠান বৈঠক, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী উপস্হিত ছিলেন । বক্তারা বলেন ধানের শীষে ভোট দিয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করবেন। বক্তব্য শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ